জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ  

ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার বিকেল ৩টায় সেনবাগ পৌরসভায় অবস্থিত রসমেলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হারুন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সেনবাগ কমিটির সভাপতি খন্দকার নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আরটিভি সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় ২১ সদস্যবিশিষ্ট ক্যাব সেনবাগ উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আশরাফুল আলম সুমন,সহ-সভাপতি অসিম মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন মিনার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (আরিফ), প্রচার সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ শামছুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মোশারেফ হোসেন শিবলু, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন যুবরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক রাইছুল ইসলাম মিঠু, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রবি আহমেদ স্মরণ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জাকের হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল্যাহ আল ওয়াহিদ রাফি, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্যাহ এবং কার্যকরী সদস্য হিসেবে তাজুল ইসলাম সুমন, মোঃ ইউসুফ ও মোঃ এমাম হোসেন ভূঁইয়া দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা,বাজারে ন্যায্য মূল্য বজায় রাখা, ভেজাল ও প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই ক্যাবের মূল লক্ষ্য। তাঁরা আরও বলেন,জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাবের সক্রিয় কার্যক্রম ভোক্তা অধিকার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করছে। এ সময় ভোক্তা অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ক্যাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

1

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

2

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

3

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

4

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

5

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

6

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

7

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

8

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

9

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

10

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

11

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

12

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

13

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

14

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

15

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

16

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

17

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

18

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

19

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

20