জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

গাজী হাবিব ।।

 
বিএনপির দলীয় মনোনয়নের সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা- দেবহাটা) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের মনোনয়নের  দাবিতে ধারাবাহিকভাবে মিছিল মানববন্ধন বিক্ষোভ সড়ক অবরোধ সহ নানান কর্মসূচি পালন করে চলেছে। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা হতে মশাল মিছিল বের করে তার সমার্থকরা। মশাল মিছিলটি শহরের ঋশিল্পী স্কুলের সামনে দিয়ে মেঘনার মোড়ে গিয়ে শেষ হয়। 

মেঘনার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী হিসেবে আব্দুল আলিমকে ঘোষণা করতে হবে। আব্দুল আলিম ছাড়া অন্য কাউকে বিএনপির নেতাকর্মীরা মানবে না। যাকে মনোনয়ন দেওয়া হয়ছে তিনি একজন বহিষ্কৃত নেতা। বহিস্কৃত নেতার কাছে ধানের শীষ বেমানান। আমরা তার মণোনয়ন বাতিলের জোর দাবী জানাই। 

বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি থেকে আসা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে ৩৭ বছরের সফল চেয়ারম্যান আব্দুল আলীমের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়ার দাবী জানান। 

বক্তারা আরো বলেন, নেতাকর্মীদের সুখ দুঃখের সাথী ছিলেন আব্দুল আলিম। একমাত্র আব্দুল আলিমকে দিয়েই সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা সম্ভব। আব্দুল আলিম  ২০১৩ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, ২০১৮ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদস্য সচিব ও দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বিএনপিকে সাতক্ষীরা জেলায় সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। দলের দুর্দিনে তিনি শত জুলুমের পরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 

বিএনপি নেতাকর্মীরা বলেন, আব্দুল আলিম সদর উপজেলার লাবসা ইউনিয়ন ইউনিয়ন থেকে ১৯৮৮ সাল থেকে বর্তমান পর্যন্ত টানা ৩৭ বছর চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সেই নেতাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির ভরাডুবি ডেকে আনবে।

মশাল মিছিলে  উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস্য আ‌তিয়ার রহমান, ঘোনা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম মজনু,  বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি,  লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি স‌ফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি আবুল হাসান, সাধারন সম্পাদক না‌সিম বিল্লাহ, বৈকারী ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি ইউনুছ আ‌লি বুলু, সাধারন সম্পদক ত‌জিবুর রহমান টুটুল, বাশদা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি ডাঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আক্তারুল ইসলাম, ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি শা‌হিনুর রহমান, সাধারন সম্পাদক বজলু রহমার (মেম্বর) শিবপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি হা‌ফেজ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক টুটুল হো‌সেন,  ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও  সদর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরবসহ জেলা ও উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

1

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

2

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

3

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

4

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

5

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

6

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

7

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

8

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

9

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

10

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

11

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

12

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

13

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

14

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

15

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

16

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

17

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

18

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

19

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

20