জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ গোলাম জাকারিয়া 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শিবগঞ্জ ডাক বাংলা চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সহায়তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করে উপজেলা শিবগঞ্জ ও পৌর যুবদল।
ফ্রি ক্যাম্পে এক দল অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ সাধারণ রোগী, ডায়াবেটিস, অর্থোপেডিক, গাইনি রোগীদের সুপরামর্শ ও ঔষধ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ তসিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সাবেক  সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপি'র সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের 
 স্থানীয় নেতৃবৃন্দ ।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগণ এখনো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা প্রতিবছর কার্যকর ভূমিকা রাখবো। 
ক্যাম্পে নারী, পুরুষ, শিশু,বৃদ্ধ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভবিষ্যতেও শিবগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে নিয়মিত এ ধরনের বিনা মূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

1

কালকিনিতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্র নিহ

2

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

3

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

4

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

5

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

6

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

7

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

8

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

9

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

10

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

11

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

12

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

13

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

14

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

15

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

16

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

17

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

18

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

19

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

20