জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে ভোরের নীরবতা ভেঙে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর সাড়ে চারটার দিকে শুরু হওয়া আগুন মুহূর্তের মধ্যেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এতে অন্তত আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তীব্র বাতাস ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে সঞ্জু মিয়া, মনা, নারায়ণ, টিটু, ক্ষুধিরাম ও কলিম উল্লাহসহ আটজনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এর মধ্যে একটি ছিল ঔষধের দোকান, একটি হোটেল ও একটি কাপড়ের দোকান।

স্থানীয় বাসিন্দা সুখমর বর্মণ অসহায় কণ্ঠে বলেন, “আমাদের চোখের সামনেই আগুনে দোকানগুলো পুড়ে গেল। কিছুই করতে পারিনি। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল।”

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

1

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

2

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

3

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

4

হাবিবুর রহমান সুমন

5

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

6

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

7

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

8

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

9

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

10

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

11

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

12

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

13

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

14

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

15

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

16

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

17

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

18

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

19

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

20