জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক

মোঃ আবি আব্দুল্লাহ রায়হান 

নিজ নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই প্রেক্ষা পটে ৩ দিনের নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে নিজ নির্বাচনি এলাকা ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতি মধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‎

‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার (২১ অ
ক্টোবর) বিকেলে
জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাহেব চরফ্যাশন পৌঁছাবেন। চরফ্যাশনে আসলে স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন। ‎ ‎আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠন গুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

সেই ধারা বাহিকতায় জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৩দিন ব্যাপী চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন। ‎ ‎চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, তিনদিনের সফরে নিজ নির্বাচনি এলাকায় আসছেন আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তা ছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

1

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

3

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

4

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

5

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

6

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

7

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

8

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

9

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

10

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

11

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

12

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

13

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

14

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

15

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

16

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

17

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

18

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

19

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

20