জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল

অঞ্জন কুমার দে

 ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিলের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বোরহানউদ্দিন উপজেলার নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

‎এসময় বক্তারা বলেন, আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলা–২ আসনের একজন জনপ্রিয়, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রতি এলাকাবাসীর রয়েছে গভীর আস্থা ও ভালোবাসা।

‎বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
‎অনুষ্ঠান শেষে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোলা–২ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

‎দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

1

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

2

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

3

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

4

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

5

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

6

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

7

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

8

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

9

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

10

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

11

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

12

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

13

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

14

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

15

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

16

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

17

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

18

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

19

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

20