জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

ফৌজি হাসান খান রিকু 

মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশীয় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও গ্রামবাসীরা সংগঠিত হয়ে ট্রলারটি ঘেরাও করে ফেলে। পরে ধাওয়া খেয়ে ট্রলারে থাকা ছয়জনের পাঁচজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা। আটক যুবকের কাছ থেকে একটি দেশীয় ওয়ান-শুটার গান, ১৬ রাউন্ড শটগানের গুলি, পিস্তল সদৃশ ম্যাচ লাইট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে আটক রবিন জিজ্ঞাসাবাদে জানান, নদীতে বালুবাহী জাহাজ ও জেলেদের নৌকায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা সকালে বের হয়। দীর্ঘদিন ধরে নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলেও স্বীকার করে। তবে অভিযোগ অস্বীকার করে জিতু রাঢ়ী বলেন, আমি নারায়ণগঞ্জে থাকি। এ ব্যাপারে জানার পর আমার লোকজনকে জিজ্ঞেস করেছি, এরা আমার লোক নয়। আমি এ ধরনের কোনো কাজে জড়িত নই।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)
আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও একটি ইঞ্জিন চালিত ট্রলার থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

1

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

2

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

3

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

4

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

5

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

6

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

7

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

8

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

9

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

10

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

11

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

12

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

13

ফুলবাড়ীতে রেল লাইনের দু ধারে পরিত্যক্ত খেজুর গাছের রস থেকে

14

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

15

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

16

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

17

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

18

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

19

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

20