জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

মো ওমর খান সানি  

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে নিজের মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১অক্টোবর'২৫)  রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশিলা বেগম (৬৭) ওই গ্রামের মৃত শামছু মিয়ার স্ত্রী। তার চার ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিন (৩০) মানসিক ভারসাম্যহীন। প্রায় ৫-৬ বছর ধরে তাকে পায়ে শিকল বেঁধে ঘরের ভেতরেই রাখা হতো।

ঘটনার রাতেও জসিমকে আগের মতো শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। রাতের খাবার শেষে আশিলা বেগম ও জসিম একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে অন্য রুমে থাকা পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখতে পান জসিমের পায়ের শিকল খুলে রয়েছে, কিন্তু সে ঘরে নেই। একই সঙ্গে আশিলা বেগমের দেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল মিয়া জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন তার মাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । তিনি আরও জানান,অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সবশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

1

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

2

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

3

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

4

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

5

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

6

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

7

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

8

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

9

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

10

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

11

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

12

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

13

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

15

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

16

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

17

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

18

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

19

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

20