রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

ওপরের ঠোঁট কালো আর নিচেরটা অপেক্ষাকৃত উজ্জ্বল হওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। সমাধানও খোঁজেন অনেকে। তবে কৃত্রিম উপায়ে যেতে না চাইলে প্রাকৃতিকভাবেই ঠোঁটের রং গোলাপি করা সম্ভব। ঘরে বসেই ঠোঁটে গোলাপি ভাব আনতে একটু বাড়তি যত্নের দরকার। চিনি ও মধু দিয়ে তৈরি স্ক্রাব, মৃত ত্বকের কোষ এক্সফোলিয়েট করা, তেল বা লিপবাম দিয়ে ময়েশ্চারাইজ করা, বিশেষ করে এসপিএফ-যুক্ত লিপবামের ব্যবহারে ঠোঁট গোলাপি করা যায়। তবে শরীরের অন্য অংশের তুলনায় ঠোঁটের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। তাই ঠোঁটের যত্ন নিতে হবে আলতোভাবে।

মধু আর লেবুতে

প্রাকৃতিক এই দুই উপকরণ ঠোঁটের জন্য আদর্শ জুটি। ঠোঁটের কালচে ভাব কমাতে লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে বেশ ভালো কাজ করে। মধু দেবে আর্দ্রতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মধু ও লেবুর রস মিশিয়ে ঠোঁটের ওপর লাগিয়ে রাখুন। মিশ্রণটি খুব পাতলা হবে না, আবার অনেক ঘনও হওয়া চলবে না। ঠোঁটে লাগানোর ১০-১৫ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহারে উপকার পাবেন।

গোলাপি ঠোঁট পেতে মধু ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান
গোলাপি ঠোঁট পেতে মধু ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান

বিটরুটের রস

বিটরুট বদলে দিতে পারে আপনার ঠোঁটের রং। বিটরুটে প্রচুর পরিমাণে প্রাকৃতিক লাল রঞ্জক পদার্থ থাকে, যেটা আপনার ঠোঁটে সুন্দর গোলাপি আভা এনে দিতে পারে। ঠোঁটে তাজা বিটরুটের রস লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। আর্দ্রতার জন্য বিটরুটের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। ইতিবাচক ফলের জন্য সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

বিটের রসে ঠোঁট রঙিন করা যায়
বিটের রসে ঠোঁট রঙিন করা যায়

দুধে-হলুদে

ত্বকের রং উজ্জ্বল করার জন্য হলুদ খুব ভালো উপকরণ। কয়েক ফোঁটা দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এবার সেটা ৫ মিনিটের জন্য ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন, ঠোঁটে গোলাপি আভা আসবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

1

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

2

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

3

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

4

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

5

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

6

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

7

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

8

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

9

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

10

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

11

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

12

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

13

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

14

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

15

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

16

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

17

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

18

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

19

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

20