জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন

  ‎শংকর দাস পবন 


‎গণমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে কাজ করা চ্যানেল S7–এর পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা সিটি ইন ইন্টারন্যাশনাল কনফারেন্স রুম (বেলি)-তে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

‎পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে Channel S7-এর শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর), মো. মোস্তালিম হোসেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, 
এস. এম. আজিজুর রহমান স্বপন, শেখ কামরুল ইসলাম, এনামুল হক, শেখ আবু আসলাম বাবু, শাহাবাজ জামানসহ আরও অনেকে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল S7-এর চেয়ারম্যান শেখ শাহীন। শুভেচ্ছা বক্তব্যে চ্যানেল S7-এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন বলেন, “Channel S7 শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে হবে। দেশ-বিদেশের গণমানুষের কথা বলবে Channel S7।”

‎সম্মাননা স্মারক গ্রহণকালে শংকর দাস পবন বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়বদ্ধ করবে। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

‎অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন বিভাগ ও জেলা 
থেকে আগত সাংবাদিক, লেখক, কবি ও শিশু সাংবাদিকগণ।

‎স্মারকটিতে চ্যানেলটির লোগো ও স্লোগান ‘কথা বলে গণমানুষের’ খোদাই করা রয়েছে, যা চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়।

 



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

1

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

2

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

3

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

4

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

5

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

7

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

8

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

9

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

10

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

11

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

12

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

13

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

14

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

15

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

16

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

18

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

19

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

20