রূপক মুখার্জি
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় সৎ ভাইয়ের বিরুদ্ধে দৃষ্টি প্রতিবন্ধীর জমি বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে একজন দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীর জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মৃত জাকির শেখের সৎ ভাই সাজাহান শেখ ওরফে কুটির বিরুদ্ধে।
ভুক্তভোগী ও দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী মৃত জাকির শেখের মেয়ে মোসাঃ আমেনা পারভীন অভিযোগ করে বলেন, ' তার বাবা জাকির শেখ জীবদ্দশায় লক্ষীপাশা মৌজার এসএ খতিয়ানভুক্ত একটি জমির একমাত্র মালিক ছিলেন। তিনি ছিলেন দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী এবং স্বাক্ষর করতে অক্ষম। এই সুযোগে সৎ ভাই সাজাহান কুটি মিথ্যা প্রতিশ্রুতি ও জালিয়াতির মাধ্যমে তার টিপসহি নিয়ে ২০২৪ সালের ৭ ডিসেম্বর ১.৮৩ শতক জমি জনৈক শিকদার মিজানুর রহমানের কাছে ১২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।
অভিযোগে বলা হয়, জমি বিক্রির পর সাজাহান কুটি প্রতিশ্রুতি দেন যে, টাকা ব্যাংকে জমা রেখে প্রতি মাসে জাকির শেখের দুই এতিম সন্তান আমেনা পারভীন ও আল আমিনকে ২০ হাজার টাকা করে দেবেন। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি। উল্টো ছোট ভাই আল আমিনকে সাজাহান শেখ ওরফে কুটি কৌশলে 
এলাকাছাড়া করে রেখেছেন বলে অভিযোগ আমেনার।
জমি বিক্রির সময় সাজাহান শেখ কুটি আমেনা ও আল আমিনের হাতে তিনটি ১০০ টাকার স্ট্যাম্প (নং: গক ২৪৮৮০৫১, গক ২৪৮৮০৫০, গক ২৪৮৮০৪৯) তুলে দেন, যার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযুক্ত সাজাহান কুটি অভিযোগ স্বীকার করে বলেন, "আমার কাছে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল, পরে কিছু টাকা আল আমিনকে দিয়েছি। তবে একটি মাত্র স্ট্যাম্প দিয়েছি। যদিও অভিযোগে তিনটি স্ট্যাম্পের কথা উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী গত রবিবার দুপুরে  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ' লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

1

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

2

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

3

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

4

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

5

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

6

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

7

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

8

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

9

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

10

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

11

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

12

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

14

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

15

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

16

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

17

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

18

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20