জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

রাশিদুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি  


কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের কৃষি শিক্ষক রফিকুল ইসলাম শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা শিক্ষক রফিকুল ইসলামের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়ে দ্রুত বিচার দাবি জানান।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক জানান, “আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে আমি শিক্ষক রফিকুল ইসলামকে শোকজ করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে কিংবা লিখিত অভিযোগ এলে আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করব।”

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা ছাত্রীর অভিভাবকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

এদিকে, স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের নিরাপদ জায়গা, সেখানে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে শিক্ষার্থীদের পড়াশোনা ও মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়বে।

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

1

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

2

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

3

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

4

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

5

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

6

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

7

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

8

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

9

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

10

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

11

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

12

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

13

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

15

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

16

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

17

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

18

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

19

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

20