মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রপি উন্মোচন

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রপি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে৷ মঙ্গলবার (৩ই জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার শহরস্থ হোটেল প্যাপিলনে জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ও আস্তা ইউনাইটেড ফাউন্ডেশনের সহযোগীতায় এ খেলার জার্সি ও ট্রপির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

এসময় ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,

স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কামরুজ্জামান হিরা,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক,জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওদুদদ।
উল্লেখ্য, গত ৩১ শে জুলাই ২০২২ সালে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিলো। সেই কর্মসূচিতে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত হন।

এসময় বক্তারা বলেন, ভোলার কৃতি সন্তান ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ আব্দুর রহিম গনতন্ত্রের জন্য নিজের জীবন ত্যাগ করে গেছেন। আমরা তাকে আমাদের রাজনৈতিক কার্যক্রমে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে স্মরণ করে রাখবো। শহীদ আব্দুর রহিম আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন৷ তিনি ও জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো দেশে এক বিশাল স্প্রিড তৈরী করে দিয়ে গেছেন৷ যার ফলশ্রুতিতে সারাদিন স্বৈরাচার আওয়ামী সরকার পতনের অন্যতম ভূমিকা রেখেছে৷

শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ভোলার চারটি উপজেলা অংশগ্রহন করবে। বুধবার ৪ই জুন লালমোহনে এ খেলা অনুষ্ঠিত হবে৷ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকল উপজেলার খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

1

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

2

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

3

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

4

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

5

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

6

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

7

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

8

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

9

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

10

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

11

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

12

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

13

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

15

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

16

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

17

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

18

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

19

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

20