জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না


মো.মেহেদী হাসান  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন, বিএনপির বর্তমান মনোনয়ন বহাল থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না। জনগণের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। দল যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে জনগণের স্বার্থে আমাকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে। স্থানীয় জনগণ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তায়ালাও ক্ষমা করবেন না।”
তিনি আরও বলেন, পাবনা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের অভাব অনুভব করছেন। এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রত্যাশা পূরণে তিনি অতীতেও মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি মানুষের জন্য। মানুষ যদি আমাকে চায়, তাহলে আমি নির্বাচনের মাঠে থাকব।”
উল্লেখ্য, বর্তমানে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন। তবে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ভেতরে-বাইরে আলোচনা ও জল্পনা অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম তার পূর্ববর্তী মেয়াদের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সংসদ সদস্য থাকাকালে তিনি এই এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং কৃষিখাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার দাবি, সেই উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানে বাধাগ্রস্ত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক সংসদ সদস্যের এমন বক্তব্য এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাবনা-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

1

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

2

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

3

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

4

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

5

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

6

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

7

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

8

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

9

অশ্রুসিক্ত ভালোবাসা

10

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

11

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

12

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

13

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

14

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

15

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

16

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

17

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

18

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

19

বামনায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

20