মোঃ মেহেদী হাসান
দৈনিক জনতার খবর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনে ভরিদপুরের সালথায় বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের কদমতলা বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃজামাল মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল সালথা উপজেলা শাখা মোঃ হাদিউল ইসলাম সভাপতি ভাওয়াল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মোঃ সেকেন্দার মাতুব্বর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিনিয়র সহ-সভাপতি ভাওয়াল ইউনিয়ন, মোঃ কামাল মাতুব্বর ও টিটুল সেখ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।