জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

 
তরু খান
গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৭ জন নারী পরীক্ষার্থী ডিভাইসসহ ৫১ জন আটক

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধা জেলায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত লিখিত পরীক্ষাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। এ সময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার মতো গাইবান্ধাতেও একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলায় মোট ৪৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে নারীসহ মোট ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটক সংখ্যার দিক থেকে সর্বোচ্চ ১১ জন পরীক্ষার্থীকে আটক করা হয় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ুম হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ জানান, পরীক্ষাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আরও ৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ব্লুটুথ ইয়ার ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

1

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

2

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

3

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

4

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

5

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

6

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

7

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

8

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

9

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

10

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

11

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

12

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

13

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

14

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

15

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

16

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

17

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

18

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

19

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

20