শেখ মো: মেহেদী হাসান
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

খুবির বিজিই ডিসিপ্লিনে সিনথেটিক বায়োলজির উপর সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে আজ ১২ মে (সোমবার) 'Synthetic Biology Enables New Generation Biosensors for Environment and Health' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হওয়ায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির কিউশি চেয়ার প্রফেসর এবং ZJU-HIC Institute of Synthetic Biology College of Chemical and Biological Engineering-এর পরিচালক প্রফেসর বাওজুন ওয়াং এফআরএসসি (Prof. Baojun Wang FRSC)।
সেমিনারে তিনি সিনথেটিক বায়োলজির আধুনিক প্রয়োগ, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বায়োসেন্সর প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এবং চীনের সাম্প্রতিক গবেষণাপত্রের সারাংশ তুলে ধরেন। কীভাবে জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি নতুন প্রজন্মের বায়োসেন্সর প্রযুক্তি পরিবেশগত দূষণ শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম সে বিষয়ে তিনি বিস্তর ব্যাখ্যা করেন।
আন্তর্জাতিকমানের এই সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ। এ সেমিনারে সংশ্লিষ্ট শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রফেসর ওয়াং-এর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

1

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

2

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

3

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

4

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

5

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

6

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

7

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

8

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

9

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

10

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

11

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

12

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

13

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

15

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

16

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

17

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

18

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

19

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

20