এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

‘বেউলা’ গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের মতবিনিময়

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার বিকালে পাইথালী বাজার চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা জেলার পঞ্চম তম আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলার জন্য বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা এই তিনটি গ্ৰামকে হাতে নেয়া হয়েছে। এজন্য তিনটি গ্ৰামে তিনটি কমিটি করা হবে এবং একটি মাস্টার কমিটি করার আহ্বান জানান। স্থানীয়দের সহায়তায় অতিশীঘ্রই এই গ্ৰাম তিনটিকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলা হবে। বক্তব্যের শেষে তিনি উল্লেখিত তিনটি গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউনুছ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হুসাইন, ইন্সপেক্টর তদন্ত আঃ ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল্লাহ ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জান তুষার, নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, জামায়াত নেতা এড. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহউল্লেখিত তিন গ্ৰামসহ পার্শ্ববর্তী গ্ৰামের সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

2

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

3

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

4

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

5

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

6

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

7

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

8

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

9

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

10

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

11

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

12

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

13

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

14

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

15

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

16

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

17

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

18

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

19

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

20