জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উওম দাস 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময়  সভায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব সঠিক ভাবে  পালনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকার রাখার আহব্বান জানান গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আলম হোসেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে কাপাসিয়ারর নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য  রাখেন উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার আউলিয়া খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা ফকির,উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম,কাপাসিয়া  ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী বেলাল আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, কাপাসিয়া থানার অফিসার

 ইনসার্চ শাহীন, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফএম কামাল হোসেন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 
এছাড়া বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কাপাসিয়ার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ধারা গুলো যথারীতি চলমান রাখার নিমিত্তে সকল কর্মকর্তাদের প্রতি আহব্বান জানান।
এর আগে সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর তহসিল অফিস পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক। 


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

1

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

2

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

3

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

4

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

5

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

6

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

7

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

8

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

9

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

10

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

11

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

12

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

13

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

14

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

15

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

16

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

17

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

18

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

19

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

20