জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

আল আমিন 


 জয়পুরহাটের পাঁচবিবিতে হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় পাঁচবিবি পৌর এলাকার গুরুত্বপূর্ণ পাঁচমাথা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা ‘হাদির খুনের বিচার চাই’, ‘অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা অবিলম্বে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন।

মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

1

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

2

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

3

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

4

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

5

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

6

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

7

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

8

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

9

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

10

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

11

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

12

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

13

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

14

রাউজানে মাদকসহ আটক ২

15

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

16

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

17

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

18

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

19

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

20