জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে মানুষের ঢল

 
রাশিদুল ইসলাম   
কুড়িগ্রামের রৌমারীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। 
বিকাল ৩টার দিকে  রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 শুরু থেকেই মাঠ জুড়ে ছিল  সমর্থক ও সাধারণ মানুষের ঢল, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।  রৌমারী উপজেলা ইসলামী আন্দোলনের আহবায়ক আব্দুল কাদের এর সভাপতিত্ব, 
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ আশরাফ আলী আকন।
তিনি বলেন, জনগণের ন্যায়বিচার, নিরাপত্তা এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে। রৌমারীর মানুষ দেশ প্রেমিক, ধর্মপরায়ণ তারা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী দিনে পরিবর্তনের সূচনা এখান থেকেই শুরু হবে।

তিনি আরও বলেন, রাজনীতির মাঠে অশান্তি নয়, শান্তি চাই; বিভেদ নয়, ঐক্য চাই। আমরা সবার জন্য সমান সুযোগ, শিক্ষার আলো, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের হাতপাখা প্রতিকের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।
 তিনি উপস্থিত জনসমাগম দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। রৌমারীকে দ্বিতীয় চরমোনাই বলা হয় এ এলাকার মানুষ ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান রাখে। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত ইনশাআলাহ।

তিনি আরও প্রতিশ্রুতি দেন নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কৃষিখাতে আধুনিকায়ন, শিক্ষা,স্বাস্থ্য সেবার সম্প্রসারণসহ মানুষের আশাআকাঙক্ষাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন,
 
সম্মেলনে বক্তারা আরও বলেন, সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নীতি, আদর্শ এবং আমানতের রাজনীতি ধারণ করে কাজ করছে। তাই দলমত নির্বিশেষে জনগণকে ইসলামি মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মাঠ জুড়ে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত গ্রাম থেকে আগত হাজারো সাধারণ মানুষের উপস্থিতিতে সম্মেলন পরিণত হয় শক্তির প্রদর্শনীতে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক তৎপরতা অনুষ্ঠানস্থলকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখে। সংশিষ্টরা জানান, এবারের সম্মেলন রৌমারীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জনসমাগমে স্পষ্ট হয়েছে হাতপাখা মার্কার প্রার্থী নিয়ে জনগণের প্রত্যাশা ও সমর্থন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

1

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

2

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

3

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

4

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

5

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

6

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

7

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

8

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

9

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

10

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

11

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

12

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

13

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

14

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

15

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

16

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

17

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

18

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

19

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

20