জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ শামছুদ্দোহা সেলিম 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় হাইমচর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় ও উপজেলা নির্বাচন অফিসার জামাল হোসেনের কাছ থেকে এই ফরম গ্রহণ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়ালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোঃ আমিন উল্লাহ বেপারী সংবাদমাধ্যমকে বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চাঁদপুর-৩ আসনের গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। উপজেলার প্রতিটি স্তরের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।”

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে হাইমচর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

1

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

2

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

3

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

4

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

5

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

6

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

7

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

8

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

9

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

10

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

11

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

12

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

13

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

14

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

15

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

16

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

17

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

18

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

19

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

20