জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

শ্রী পবিত্র কুমার দাস



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে প্রতিদ্বন্দ্বীতার বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

আজ সোমবার দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাত তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখা সভাপতি আজগর আলী, শহর জামায়াতের আইন সম্পাদক এড. শাহীন মিয়া, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাদান শেষে অপেক্ষমান সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, ফ্যাসিবাদী শাসনালে সারাদেশের মত বগুড়ার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি সুন্দর নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। এজন্য অবিলম্বে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে সৌহার্দ্যপূর্ন পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকসহ বগুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

1

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

2

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

3

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

4

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

5

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

6

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

7

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

8

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

9

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

10

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

11

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

12

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

13

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

14

নওগাঁয় শীতের আগমনী বার্তা

15

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

16

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

17

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

18

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

20