জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

 গোলাম জাকারিয়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া, সীমান্তবর্তী 

এলাকায় অভিযান চালিয়ে ৩ বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি 

জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি)। 


আজ (শুক্রবার ২৮ নভেম্বর) সকাল ১০ টায় বিজিবি ৫৯ 

ব্যাটালিয়নে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক 

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।


প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) 

এর সীমান্ত এলাকা দিয়ে একটি চোরাকারবারি দল বাংলাদেশে প্রবেশ 

করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি।

 সেই লক্ষ্যে গত এক মাস যাবত অত্র ব্যাটালিয়নের 

দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা,

 টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গত

 ২৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৯ টায় চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল

 সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ

 বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি

 ব্রীজ নামক এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ 

অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মালিকবিহীন

 ০৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার কবে।


লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযানে 

সীমান্ত এলাকা থেকে ৩ বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি উদ্ধার

 করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের

 জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


তিনি আরো বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) 

গত ০৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান

 পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।


এসময় তিনি আরো বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং 

চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে

 সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল 

পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

1

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

2

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

3

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

4

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

5

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

6

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

7

পুলিশই জনতা, জনতাই পুলিশ

8

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

9

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

10

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

11

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

12

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

13

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

14

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

15

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন

16

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

17

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

18

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

19

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

20