জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পদ্মপুকুরে বিএনপির নতুন অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভা

সামিউল ইসলাম।।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে চন্ডিপুর (০৫ নং ওয়ার্ড) বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক এস.কে আলমের তত্বাবধানে আজ ১০ অক্টোবর শুক্রবার বিকালে চন্ডিপুর গলাচিপায় স্লুইস গেট সংলগ্নে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন অফিস। অফিস উদ্বোধন এবং  মতবিনিময় সভা অনুষ্ঠানে পদ্মপুকুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অফিস উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। 

উদ্বোধন অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, এই নতুন অফিসে সকল দলীয় কার্যক্রম পরিচালনা ও জনগণের পাশে থাকার কেন্দ্রবিন্দু। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও গতিশীল করতে চন্ডিপুর এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামান বলেন, এই অফিস শুধু একটি অফিস নয়— এটি আমাদের আন্দোলন, সংগঠন ও জনগণের সেবার কেন্দ্রবিন্দু। আমরা বিশ্বাস করি, এই অফিস থেকেই নতুন প্রজন্মের নেতারা গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে নেতৃত্ব দেবে।”এই অফিসটির সঠিক ব্যবহারে যেন এই এলাকার মানুষের ভাগ্যসুপ্রসন্ন হয় এই শেষে তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে একতাবদ্ধ হয়ে সামনে চলতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন এবং অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ইস্রাফিল হোসেন
 উদ্বোধন এবং মতবিনিময় সভা শেষে দোয়ার মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের সাফল্য কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

1

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

2

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

3

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

4

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

5

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

6

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

7

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

9

আমন ধানের ফলন ভালো

10

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

11

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

12

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

13

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

14

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

15

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

16

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

17

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

18

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

19

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

20