জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস

মিজানুর রহমান মুবিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের দ্বিতীয় দিনে ঝালকাঠি শহরের ৯ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ধানের শীষের মিছিল করেছে ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে)  এ্যাড. মিজানুর রহমান মুবিন এর সমন্বয়ে শনিবার সন্ধা ৭ টায় ঝালকাঠি লঞ্চ ঘাট থেকে ধানের শীষে ভোট চেয়ে নানা স্লোগান দিয়ে ওয়ার্ডের কলাবাগান, কাঠপট্টি, রীড রোড,  শহিদ মিনার রোড, প্রেসক্লাব হয়ে টিন পট্টি সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাট এলাকায় শেষ হয়। মিছিল শেষে ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রফিক হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস ঘরামীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নাসির তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক সরদার, মোঃ মাসুদ হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মামুন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা,  পৌর বিএনপি নেতা শহিদুল খান, সদর উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঝালকাঠী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তুষার খান, ঝালকাঠীবপৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সামিম মৃধা, যুগ্ম আহবায়ক মোঃ আলিম মৃধা, জেলা যুবদলের সদস্য মোঃ মশিউর রহমান ফরহাদ,   জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ মিরাজ, ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন খান,  মোঃ জাকির গাজী, মোঃ ফরিদ হোসেন, ঝলকাঠী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হেমায়ত হোসেন, শ্রমিক নেতা হালিম, মিলন সহ বিএনপি এবং অঙ্গ সংগঠন এর তিন শতাধিক নেতাকর্মী।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর সাম্য মানবিক বাংলাদেশ গঠন সহ সকলের অধিকার নিশ্চিত করতে এবং দেশ গঠনে অংশিদার হতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। নেতাকর্মীদের  বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

1

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

2

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

3

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

4

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

5

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

6

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

7

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

8

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

9

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

10

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

11

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

12

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

13

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

14

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

15

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

16

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

17

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

18

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

19

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

20