জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো না

শাহাদাৎ বাবু
স্বৈরাচার আওয়ামীলীগ কখনোই একক শক্তিতে রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারত না। বরং তারা বারবার রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে এবং ক্ষমতায় যাওয়ার শর্টকাট পেতে অদৃশ্য দরজা খুঁজেছে। জামায়াতসহ বিভিন্ন শক্তির সহযোগীতা ছাড়া আওয়ামীলীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। এটাই বাস্তবতা, এটাই ইতিহাসের কঠোর সত্য।" বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু।

বুধবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নোয়াখালী জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের সাথে আইনজীবীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলু বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য অতীত ভুলে গেলে চলবে না। দেশবাসীর সামনে সত্য উন্মোচন করাই বিএনপির দায়িত্ব। ক্ষমতায় যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি করা দল যে কোনো সমঝোতা, যে কোনো সমর্থনকে গ্রহণ করেছে। আজ তারা ইতিহাস বিকৃত করে নিজেদের সুবিধামতো গল্প সাজাতে চাইছে। আওয়ামীলীগও কখনোই ন্যায়-অন্যায়, গণতন্ত্র-স্বৈরশাসন এসব বিবেচনা করেনি। তাদের মূল লক্ষ্য ছিল শুধু ক্ষমতা এবং ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ক্ষমতার জন্য বিগত ১৭ বছর তারা বিএনপির উপর নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামীলীগ। গণতন্ত্র নামক বৃক্ষকে শিকড় থেকে উপড়ে ফেলেছে আওয়ামীলীগ।"

তিনি বলেন, "দেশের এ পরিস্থিতিতে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল। দীর্ঘ ১৭ বছর বিএনপি জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করছে। দলমত নির্বিশেষে মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা জানে বিএনপি ছাড়া আর কেউই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। আজ যারা দেশ পরিচালনা করছে, তারা সবকিছুতে ব্যর্থ। অর্থনীতি ভেঙে পড়েছে, ব্যাংক খাত লুট হয়ে যাচ্ছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, দেশে ন্যায় বিচার নেই। আর আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংকট নিরসনে দরকার দ্রুত জাতীয় সংসদ নির্বাচন।"

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আবদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া এবং সদস্য এডভোকেট আবদুর রহিম, নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি নেতা আবু সালেহ মোহাম্মদ সবুজসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

1

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

2

বর্ষাকালে

3

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

4

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

5

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

6

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

7

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

8

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

9

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

10

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

11

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

12

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

13

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

14

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

15

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

16

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

17

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

18

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

19

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

20