জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

আশরাফ গোলাপ 
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের বড় মসজিদে রঙের কাজ করার সময় মিনার থেকে পড়ে ফরহাদ আলী (৩৫) নামের এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন। 
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত ফরহাদ আলী উপজেলার আধপাখিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
তাঁর সহকর্মী মিনহাজ মিয়া জানান, মিনারের এক পাশের কাজ শেষ করে অন্য পাশে যাওয়ার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
কাজের ঠিকাদার যোবায়ের হোসেন চপল জানান, প্রায় চার মাস ধরে মসজিদের সংস্কার কাজ চলছিল। শ্রমিকদের সাবধানে কাজ করতে বলা হয়েছিল, কিন্তু দুর্ঘটনার সময় তিনি সাইটে উপস্থিত ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ঠিকাদারের অবহেলা এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত না করায় এই দুর্ঘটনা ঘটেছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের সতর্কভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অসাবধানতাবশত ঘটেছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

1

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

2

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

3

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

4

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

5

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

6

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

7

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

8

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

9

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

10

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

11

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

12

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

13

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

14

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

15

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

16

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

17

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

18

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

19

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

20