জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

 খ,ম,জায়েদ হোসেন 

গ্যাসের রাজধানী হিসেবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া। এই জেলার তিতাস গ্যাস ফিল্ডের ২৭-টি কূপ থেকে দেশের অন্যতম জ্বালানি জোগান দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি এই জেলায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। রবিবার ১১ জানুয়ারি সকালে নিরবচ্ছিন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল-১০টা থেকে বেলা ১১-টা পর্যন্ত শহরের কাউতলি বাস স্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোনলনকারীরা।

এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষজন

এতে অংশ নেন।।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ. বি. এম. মুছা,জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ,ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ,মোঃ সাবের

ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না।

দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে কষ্ট পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে।শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও বেড়েছে।

অথচ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো.ইশতিয়াক ভূঁইয়া এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

1

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

2

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

3

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

4

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

5

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

6

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

7

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

8

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

9

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

10

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

11

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

12

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

13

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

14

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

15

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

16

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

17

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

18

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

19

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

20