জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ ইসহাক আলী।।

সিরাজগঞ্জ ৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়  মজলিসের শূরা  সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যাক্ষ আলী আলম  বলেন,
আপনাদের ভোটের  মাধ্যমে যদি আমি এমপি হতে পারি, তাহলে সর্বপ্রথম এই এলাকার রাস্তা, স্কুল- কলেজ মাদ্রাসার  কাজ করব ইনশাল্লাহ। 
গতকাল  সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চৌহালী উপজেলার  এনায়েতপুর থানার  স্থলচর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে  জামায়াতে ইসলামীর ৪ নং স্থলচর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী ২ নং স্থল ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী  এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে 
অধ্যাক্ষ আলী আলম, আরও বলেন, আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এই স্থল ইউনিয়নকে একটি মডেল এলাকায় হিসেবে গড়ে তুলবো।এই ইউনিয়নে কোনো বেকারত্ব সমস্যা থাকবেনা।
। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চৌহালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ মোহাম্মদ সালেহ, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন সবুজ,  বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রশিদ শামীম , এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব প্রমূখ।
বক্তাগন বলেন, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা রাখবে।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা বলেন, আপনারা জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়কে ত্বারান্বিত করুন, বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে ইনশা আল্লাহ।এই ইউনিয়নের মোঃ আব্দুল রাজ্জাক সাহেবের নেতৃত্ব ৭০ জন বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

1

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

2

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

3

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

4

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

5

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

6

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

7

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

8

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

9

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

10

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

11

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

12

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

13

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

14

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

15

আমার নির্মাণে আমি

16

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

17

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

18

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

19

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

20