জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার

 মোঃ ফরহাদ হোসেন 
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে কতিপয় যুবক বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে লিটন মন্ডল (৪২), পিতা– জিন্না মন্ডল, সাং– হাশিমপুর, থানা– বদলগাছী, জেলা– নওগাঁর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় ট্যাবলেট বিক্রয়ে সহযোগিতার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
অনিক (২০), পিতা– শ্রী ভবেশ চন্দ্র, সাং– তেজাপাড়া;
আসিক চন্দ্র বর্মন (২০), পিতা– শ্রী রঞ্জিত, সাং– সাদিসপুর;
পনি চন্দ্র বর্মন (২১), পিতা– নিহার রঞ্জন বর্মন, সাং– মুক্তিনগর;
শ্রী জয়ন্ত রায় (২১), পিতা– শ্রী আনন্দ রায়, সাং– মুক্তিনগর।
গ্রেফতারকৃত সবাই বদলগাছী থানার অন্তর্গত।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
শেষে ডিবি নওগাঁর পক্ষ থেকে সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়—
“আসুন, মাদককে না বলি; মাদকমুক্ত জীবন গড়ি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

1

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

2

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

3

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

4

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

5

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

6

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

7

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

8

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

9

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

10

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

11

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

12

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

13

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

14

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

15

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

16

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

17

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

18

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

19

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

20