জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

মো আমিনুল ইসলাম 

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে সন্ধ্যা, গাবখান ও কচা নদীর মোহনায় স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সংযোগস্থল আমড়াঝুড়ি ফেরিঘাট এলাকায় নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে উভয় পাড়ের প্রায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, কৃষিজমিসহ মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা। 
দুই উপজেলা বাসিন্দাদের যাতায়াতের সহজ পথ আমড়াঝুড়ি ফেরিঘাট যা এখন ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। ইতোমধ্যে বাজার সংলগ্ন কাউখালী-শেখেরহাট সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
আমড়াজুড়ি বাজারের পশ্চিম দিকে প্রায় ১০০০ মিটার এলাকা সন্ধ্যা নদীর ভাঙনের কবলে পড়েছে। নদী ভাঙনের কারণে বেশ কয়েকটি দোকান একাধিকবার সরিয়ে নেওয়া হয়েছে। নদীভাঙনে আমড়াজুড়ি বাজার মসজিদটির একাংশ ধ্বসে গিয়ে নদীতে বিলীন হয়ে গেছে। বাজারের পাশে কাউখালী-শেখেরহাট সড়কের এক কিলোমিটারের বেশি অংশ ভেঙে নদীতে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে অস্থায়ী ভিক্তিতে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে নদীতে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মান চলমান থাকলেও তা ভাঙন ঠেকাতে সক্ষম হচ্ছে না। গত এক বছরে দুই পাড়ের দুই শতাধিক দোকান নদীভাঙনের কবলে পড়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারের প্রায় ৭০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
‎স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াজুড়ি ফেরিঘাট থেকে প্রতিদিন একটি ফেরি পিরোজপুর সদর থেকে কাউখালী হয়ে নেছারাবাদ উপজেলায় চলাচল করে। এই ফেরিঘাট এলাকায় পাঁচ দশকের বেশি সময় ধরে সন্ধ্যা নদী ভাঙছে। প্রতিবছর ভাঙনের কবলে পড়ছে আমড়াজুড়ি ফেরিঘাট বাজার। বাজারের একাধিক দোকান নদীভাঙনের কবলে পড়ায় বেশ কয়েকবার সরিয়ে নিতে হয়েছে। কাউখালী-শেখেরহাট সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উপজেলার পূর্ব আমড়াজুড়ি, মাগুড়া গ্রাম এবং এর সীমানা ঘেঁষা ঝালকাঠি জেলার শেখেরহাট গ্রামের মানুষ যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে।
‎স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে কর্তৃপক্ষ এখনো কোনো টেকসই পদক্ষেপ নেয়নি। তাদের দাবি, গত এক বছরে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নিলেও তাতে বাস্তব কোনো সুফল মিলেনি। জিও ব্যাগসহ সাময়িক প্রতিরোধমূলক এসব কাজ বিশাল নদীর মোহনায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

1

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

2

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

3

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

4

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

5

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

6

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

7

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

8

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

9

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

10

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

13

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

14

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

15

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

16

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

17

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

18

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

19

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

20