জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

মো: মিজানুর রহমান

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন” কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এর অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে এক মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নেতৃত্ব দেন। পুলিশ সদস্যরা মোটরসাইকেলযোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন এবং পরে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করেন।
ওসি বুলবুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানা আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি বলেন,
“ফ্যাসিস্টদের ঘোষিত কর্মসূচিতে গোবিন্দগঞ্জে কোনো ধরনের নাশকতা বা বিক্ষোভ মিছিলের আশঙ্কা নেই। আমরা সর্বদা সজাগ আছি; জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, জনদুর্ভোগ বা জানমালের কোনো ক্ষতির শঙ্কা নেই।”
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

2

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

3

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

4

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

5

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

6

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

7

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

8

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

9

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

10

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

11

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

12

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

13

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

14

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

15

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

16

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

17

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

18

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

19

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

20