জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্যু

 খ,ম,জায়েদ হোসেন 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ রিফাত মিয়া (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোঃ রফিকুল ইসলামের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ধনকুড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রিফাত। দুর্ঘটনার সময় তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। পরে জেলা  সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিফাতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন দুই সন্তানের জনক।

এ বিষয়ে নাসিরনগর থানায় একটি অপমৃত্যুর প্রস্তুতির কার্যক্রম চলছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

1

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

2

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

3

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

4

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

5

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

6

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

7

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

8

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

9

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

10

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

11

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

12

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

13

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

14

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

15

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

16

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

17

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

18

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

19

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

20