জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

গাজী মাহমুদ পারভেজ 
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম রতন আহমেদ (২২)—তিনি বগুড়ার স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গজারিয়ার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে হিসেবে এখানে পরিবার নিয়ে বসবাস করতেন।

সূত্রে জানা যায়, রতন আহমেদ দীর্ঘদিন ধরে গজারিয়া জেনারেল হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চাকরি পরিবর্তন করে নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত বারাকা হাসপাতালে যোগ দেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনার শিকার হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক এগারোটার দিকে ভাটেরচর ব্রিজের পশ্চিম ঢালে রক্তাক্ত অবস্থায় রতনকে পড়ে থাকতে দেখা যায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এক স্থানীয় ব্যক্তি ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গজারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পিতা আব্দুল জলিল সাংবাদিকদের বলেন,“আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা মোবাইল, টাকা-পয়সা কিছুই পাওয়া যায়নি। যারা হত্যা করেছে, তারা ছিনতাই করে সব নিয়ে গেছে।”

এ ঘটনায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম বলেন, “রাত ১১টার পর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা তাকে রক্তাক্ত অবস্থায় পাই। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আমরা ঘটনার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছি।”

ঘটনার পর থেকে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

1

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

2

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

3

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

4

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

5

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

6

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

7

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

8

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

9

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

10

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

11

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

12

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

13

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

14

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

15

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

16

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

17

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

18

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

19

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

20