জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চাই, রাজনৈতিক দলের কর্মী হতে চাই না

 কবিরুল ইসলাম খান 

“আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চাই, রাজনৈতিক দলের কর্মী হতে চাই না” । বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মো. আজমুল হক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান। নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে নির্বাচন সংশ্লিষ্টদের হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করারও তিনি পরামর্শ দেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সভার মধ্যমনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক। সভায় আরও বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, আচরণবিধি সংক্রান্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) টাঙ্গাইল মোছা. ফারহানা আরেফিন জুই, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা। এসময়  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম,  উপজেলা সমাজসেবা কবর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু  সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

1

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

2

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

3

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

4

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

5

বামনায় অভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত

6

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

7

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

9

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

10

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

11

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

12

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

13

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

14

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

15

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

16

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

17

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

18

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

19

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

20