জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

এসকে এম মহসিন রেজা
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা–৬ (কয়রা ও পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চারজনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামীকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি তাদের সঙ্গে কথা বলবেন।
দলীয় মনোনয়নের সাক্ষাৎকারে ডাকা হয়েছে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম ও পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
নির্বাচন কমিশনের সম্ভাব্য তফসিল ঘোষণার পর থেকেই এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত ছয় নেতা প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছেন। এর মধ্যে বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী ।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলছেন, খুলনা–৬ আসনে এখন বিএনপির ভালো জনসমর্থন তৈরি হয়েছে। এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে এ আসনে শরিক দল জামায়াতে ইসলামী দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে জামায়াতই বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে মনে করছেন নেতারা।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রভাষক নজরুল ইসলাম বলেন, ‘আগে জামায়াতের প্রার্থীরা এই আসনে দুবার জিতেছেন। তাদের অবস্থান ভাঙতে হলে জনপ্রিয় ও তৃণমূলের সঙ্গে যুক্ত এমন কাউকে মনোনয়ন দিতে হবে।’
সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক বলেছেন, খুলনা-৬ আসনের সবাই সাথে দলের চেয়ারম্যান কথা বলবেন।এর মধ্যে একজনকে মনোনয়ন দিতে পারে।যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে।
কয়রা ও পাইকাছার স্থানীয় নেতাদের প্রত্যাশা, কেন্দ্রীয় সিদ্ধান্ত যেভাবেই আসুক, সবাই মিলেই নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

1

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

2

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

3

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

4

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

5

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

6

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

7

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

8

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

9

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

10

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

11

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

12

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

13

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

14

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

15

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

16

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

17

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

18

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

19

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

20