জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  মোঃ মশিউর রহমান

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি থেকে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালে প্রায় এক ঘণ্টা ফুলবাড়ী–দিনাজপুর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
মনোনয়ন পরিবর্তনের দাবিতে এস এম জাকারিয়া বাচ্চুর পক্ষে হাজারো নেতাকর্মী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি 

মাহফিজুল ইসলাম মাসুম, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত মাহমুদ, শ্রমিক নেতা আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দিনাজপুর-৫ আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে, তাকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ কেউই চেনেন না। এতে দলটি বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। তারা আরও বলেন, এই আসন পুনরুদ্ধার করতে হলে অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় ও ত্যাগী নেতা এস এম জাকারিয়া বাচ্চুকে মনোনয়ন দিতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আমবাড়ী হাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে ফিরে আসে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

1

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

2

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

3

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

4

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

5

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

6

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

7

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

8

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

9

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

10

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

11

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

12

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

13

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

14

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

15

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

16

নগরীতে যুবকের লাশ উদ্ধার

17

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

18

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

19

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

20