জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

ইছাহাক আলী 
আজ (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে শেখ হাসিনার ফাসির দাবিতে এনায়েতপুরে বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর থানা সদর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেজিমোড়স্থ প্রেসক্লাব সামনে গিয়ে পথসভায় মিলিত হয় এবং পুনরায় এনায়েতপুর থানা সদরে এসে মিছিল সমাপ্ত হয়। 
এসময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষ উক্তবিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা কৃষকদলের সাধারন সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিকে ফরিদ ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। সেই সাথে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল ফ্যাসিষ্টদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীগণ স্লোগান দেন জিয়ার সৈনিক এক হও এক হও, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়,এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে। স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি চাই। স্বৈরাচারীর আস্তানা এই বাংলায় হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

1

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

2

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

3

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

4

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

5

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

6

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

7

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

8

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

9

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

10

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

11

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

12

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

13

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

14

মাদক

15

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

16

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

17

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

18

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

19

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

20