জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

মো. শাহজাহান ফকির।।

ময়মনসিংহের নান্দাইলে ইভটিজিং প্রতিরোধে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে হরিপুর-বাকচান্দা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হয়। এর প্রতিকার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এছাড়া সম্প্রতি স্থানীয় বখাটে বিজয় (১৬) কর্তৃক একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এর সুষ্ঠু বিচারের জোর দাবি করা হয়। যদি দ্রুত এই ঘটনার বিচার না হয় এবং ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারমিনা আক্তার লাভলী, শিক্ষক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মোবারক, রিয়াদ মিয়া, রফিকুল ইসলাম, কামরুল, জয়, সামি, সোহান, রাব্বীসহ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এবং এলাকার যুবসমাজ এই কর্মসূচিতে অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

1

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

2

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

4

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

5

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

6

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

7

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

8

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

9

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

10

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

11

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

12

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

13

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

14

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

15

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

16

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

17

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

18

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

19

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

20