জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

এসকে এম মহাসিন রেজা
খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনে জাতীয় কমিউনিস্ট পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম রাব্বানী কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। 
শনিবার (২২ নভেম্বর) কয়রা উপজেলা প্রেসক্লাবে এই মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। 
গোলাম রাব্বানী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক এবং পেশাগত জীবনে দীর্ঘদিন সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। 
এই মতবিনিময় সবাই তিনি বলেন,আমি  মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে অবহেলিত কয়রা এবং পাইকগাছা অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে চাই। মতবিনিময় কালে সাংবাদিকদের সাথে এনসিপি প্রার্থী গোললাম রাব্বানী কয়রা এবং পাইকগাছার উন্নয়ন প্রকল্পে বলেন টেকসই ভেড়িবাদ, আধুনিক কয়রা সদর হসপিটাল নির্মাণ সহ কয়রা পাইকগাছার কল ঘেঁষে বয়ে যাওয়া সুন্দরবন কেন্দ্রিক পর্যটক কেন্দ্র স্থাপন করা হবে। 
সেই সাথে উপজেলা সদরে স্কুল এবং কলেজ স্টুডেন্টদের খেলার সুবিধার্থে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সুন্দরবন কেন্দ্রিক অর্থ উপার্জিত জেলে বাওয়ালিদের জন্য বিকল্প কর্মসংস্থান এবং বনদুষ্য নির্মূলে কার্যকর পদক্ষে নেওয়া হবে। 
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, উপজেলা কয়রার অবহেলিত দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জন্য পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপন ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করাই আমার লক্ষ্য। 
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি খুলনা জেলা সংগঠক নুরুজ্জামান হোসেন, জুলাই আন্দোলনের আহত কর্মী বুলবুল আহমেদ, জুলাই যুদ্ধ আলতাব মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায় আজহারুল ইসলাম মিন্টু এবং সিনিয়র যুগ্ম সদস্য মারুফ বিল্লাহ এন সি পি কর্মী শিক্ষক দীপক কুমার মিস্ত্রি।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মমতাজুল ইসলাম, বিল্লাল হোসাইন সহ দলীয় নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

1

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

2

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

3

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

4

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

5

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

6

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

7

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

8

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

9

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

11

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

12

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

13

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

14

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

15

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

16

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

17

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

18

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

19

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

20