এস এম সিয়াম
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের, শান্তিপূর্ণ অবস্থান

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্র ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন এ কথা বলেন।
আজ রাত ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম " জবি ঐক্যের" মতামতের ভিত্তিতে তিনি এ ঘোষণা দেন। 
এসময় তিনি জবিয়ানদের চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন,আমরা রাজপথ ছেড়ে যাবো না। সারারাত এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো। এখানে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই দায় সরকারকে নিতে হবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। দুপুরের ন্যায় যদি আমার হামলা চালানো হয় আমরা তা মেনে নিবো না। 
তিনি বলেন, কোনভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর রক্তচক্ষু দিয়ে তাকাবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাবো না। 
এসময় তিনি উপদেষ্টা মাহফুজের মানসিক কাউন্সিল করতে বলেন।  তিনি বলেন, তার (মাহফুজের) ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছে। এটা সরকারের অবস্থান হতে পারে না। আজকে মাহফুল আলমের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই দায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়। এই দায় সরকারকেই নিতে হবে। উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছে। ফলে বিফ্রিং শেষ না করেই উনি চলে যান। 
এরা আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  সাধারণ সম্পাদক অধ্যাপক ড.রইস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বিতর্কিত করতে কে বা কারা উদ্দেশ্য মূলকভাবে বোতল নিক্ষেপ করেছে। এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

1

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

2

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

3

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

4

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

5

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

6

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

7

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

8

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

9

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

10

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

11

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

12

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

13

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

14

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

15

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

16

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

17

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

18

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

19

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

20