জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ মালিকের


সুমন আহমদ খান 

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর হাত ধরে সিলেটে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছিল, তা বর্তমানে থমকে আছে। আমি শপথ করে বলছি, ইনশাআল্লাহ নির্বাচিত হলে তাঁদের অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় শেষে আজিজপুর বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, বিএনপি ব্যক্তি নয়, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণের রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর মতো নেতারা এই বালাগঞ্জ-দক্ষিণ সুরমার চেহারা বদলে দিয়েছিলেন। সেই হারানো ঐতিহ্য ও উন্নয়ন ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।

বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। দেশনায়ক তারেক রহমান সম্প্রতি সিলেটে এসে ধানের শীষের পক্ষে যে গণজোয়ারের ডাক দিয়েছেন, তা সফল করার দায়িত্ব আপনাদের। তিনি আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন এবং আপনাদের কাছে ভোট চেয়েছেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। কোনো অপশক্তি বা বাধা এলে আমরা তা সম্মিলিতভাবে মোকাবিলা করবো।

গুম হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ প্রায় দেড় হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গুম করা হয়েছে। তাঁদের ফিরিয়ে আনার সংগ্রাম বিএনপি অব্যাহত রাখবে।

পথসভায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এম এ মালিক উপস্থিত সবার কাছে দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং রোববার থেকে প্রতিটি এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার নির্দেশ দেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

1

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

2

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

3

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

4

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

5

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

6

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

7

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

8

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

9

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

10

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

11

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

12

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

13

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

14

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

15

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

16

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

17

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

18

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

19

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

20