জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর


মোঃ গোলাম জাকারিয়া 
 চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মান মাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ৩টি বাস ও ১টি ট্রাক চালককের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয় এবং ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন প্রদান করেন— পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
এসময় শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান বা মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

1

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

2

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

3

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

4

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

5

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

6

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

7

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

8

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

9

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

10

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

11

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

12

আমন ধানের ফলন ভালো

13

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

14

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

15

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

16

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

17

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

18

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

19

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

20