জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

খ. মাহফুজুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া বালুর ঘাটের দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত।

 সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে।
সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুনর্বাসন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় এবং পুলিশ সূত্র অনুযায়ী, নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন এবং স্থানীয় আরেক বিএনপি নেতা কবির সরকারের দলের মধ্যে বালুর ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুরে এই বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ৮ জনকে আটক করে। 
আটককৃতদের মধ্যে উভয় দলের নেতৃত্বদানকারীরাও ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আটককৃতরা হলেন: হাসেম আলী (৪৫), আব্দুল মোতালেব (৩২), তোয়াব রহমান (১৮), সাকিব (১৮), আমান আলী উদ্দিন (৫০), নুরুল ইসলাম (৫০), কবির হোসেন (৩৭), মান্নান সরকার (৫০)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

1

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

2

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

3

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

4

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

5

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

6

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

7

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

8

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

9

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

10

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

11

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

12

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

13

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

14

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

15

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

16

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

17

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

18

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

19

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

20