জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

কাউছার আহমেদ 


ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে মানিকগঞ্জ-১ আসনের ৩টি উপজেলার মোটরসাইকেল শোভাযাত্রার শোডাউনটি অনুষ্ঠিত হয়।এতে হাজারও নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার ৩টি উপজেলা শিবালয়,ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এতে আগত কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান।
শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখায় কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক,শিবালয় উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাতের আলী,ঘিওর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ  মাওলানা জহিরুল ইসলাম,সেক্রেটারি মওলানা নুরুল ইসলাম,দৌলতপুর উপজলো জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান,সেক্রেটারি  আবদুল করিম গাজী,জজকোর্ট সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় শিবালয় উপজেলার মহাদেব কলেজ মাঠে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, আজকের এই বিশাল শোভাযাত্রা কোন প্রদর্শনেচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের।
এসময় তিনি আরও বলেন, মানিকগঞ্জ-১ আসনে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে যে, গণজোয়ার তৈরি হয়েছে। তার সুফল সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঘরে তুলতে হবে।এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে মানিকগঞ্জ-১ আসনকে দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে। 

এ সময় দলীয় নেতাকর্মীরা দাড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রতিটি এলাকা। মোটরসাইকেল শোভাযাত্রা অংশ নেয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি। সুশৃঙ্খলভাবে একটি সাড়িতে শত শত মোটরসাইকেল যেন এক ভিন্ন দৃশ্যের অবতারণা করে। দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাড়িয়েছে এবং নিজেদেরকে বিতর্কিত কর্মকান্ড থেকে দুরে রেখেছে তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় নিরপেক্ষ নির্বাচনে পাল্টে যেতে পারে ভোটের সব হিসাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

1

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

2

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

3

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

4

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

5

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

6

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

7

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

8

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

9

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

10

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

11

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

12

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

13

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

15

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

16

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

17

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

18

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

19

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

20