জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেদী হাসান

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক  ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
বিভিন্ন বিষয়ে দক্ষ ৩০ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় ৫ হাজার  অধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের উপচে পড়া ভিড়ে মেডিক্যাল ক্যাম্পটি ছিল সারাদিন ব্যস্ততম।
এ মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আতিকুর রহমান (রাজা),  নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম আনু,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম কবির,  বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৃন্দ। স্থানীয়রা এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

1

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

2

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

3

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

4

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

5

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

6

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

7

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

8

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

9

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

10

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

11

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

12

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

13

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

14

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

15

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

16

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

17

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

18

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

19

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

20