Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর যোগসাজসের অভিযোগ

রুহুল আমিন

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের সড়ক নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ উঠেছে, ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। প্রশাসনের এমন অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী। অনিয়মের কথা স্বীকার করলেও দায় নিতে নারাজ উপজেলা প্রকৌশলী। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে ঢাকা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ১২ লাখ টাকা চুক্তিতে সড়ক নির্মাণ এর কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স উজ্জ্বল কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের সঙ্গে যোগসাজস করে নিম্নমানের ইটের খোয়া বালু ব্যবহার করে সড়ক নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। স্থানীয়রা ভারসো মতে, ১৬-১৭ বছর রাস্তায় কোন কাজ হয় নাই। আজ যেহেতু কাজ ধরছে, কাজ ধরে নিম্নতরের কাজ করে এখন কাজ বন্ধ। সর্বোচ্চ ইটা ভালোর মধ্যে দুই নাম্বার, তিন নাম্বার ইটা ওইখানে মারছে। মনে হইতেছে মাটি মারছে। ঠিকাদার এবং প্রকৌশলী যারা আছে, তারা মিলায়া টাকা পয়সা কিনা কি করেছে তারাই জানে। আমরা চাই যেন ভালো মাল দিয়া কাজটা করুক এবং জনগণের যেন উপকার হয়। অনিয়মের কথা স্বীকার করেছে নির্মাণ শ্রমিক ও সাব-ঠিকাদার। যে একটা জায়গায় এক গাড়ি মাল মিসটিং আছে। এই দিকে নির্মাণ কাজ পরিদর্শনে এসে প্রকৌশল বিভাগের কার্য সহকারী রিয়াজ হোসেন জানান, অনিয়ম বুঝতে পেরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কালকে আমি আসতে চাইনি। অনিয়ম কথা শুনে আসছি। বিভাগের কার্য সহকারী রিয়াজ হোসেন ঠিকাদারকে বলছেন, আপনি বলছেন যে ভুল করে খারাপ মাল আসছে। ভুল করে আসছে ভিতরে কেনো বের হয়ে যাবে, রাস্তায় কেন? অর্ডার দিছে এখন। এইটা মান ভালো না। এইটা আমরা সাইড অফ করে দিছি এই কারণে। ''সব অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী অনিয়মের দায় চাপান ঠিকাদারের উপর। কনস্ট্রাকশন নামে একটা কোম্পানিকে আমরা কাজ দিয়েছি। উনারা কাজটা যখন শুরু করেছেন এবং সাইটে আমরা পরিদর্শন করেছি। কিছু মাল আমার খারাপ এনেছে। তাদেরকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। উন্নতমানের উপকরণ ব্যবহার করে দ্রুত সড়কটি নির্মাণের দাবি এলাকাবাসীর।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

1

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

2

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

3

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

4

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

5

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

7

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

8

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

9

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

10

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

11

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

12

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

13

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

14

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

15

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

16

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

17

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

18

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

19

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

20