জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আটক ৩ বিক্ষোভ উত্তাল এলাকা



মোঃ কবির উদ্দিন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোঃ নজরুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিহত মোঃ নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া গ্রামের মোঃ মফিজউদ্দিনের ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা নজরুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ধোবাউড়া উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা মোঃ নজরুল ইসলাম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।

পরবর্তীতে মিছিলটি ধোবাউড়া থানার সামনে গেলে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, খুনি যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে সবাইকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

পুলিশ জানায়, নিহতের মরদেহ শনিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে শনিবার ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে নিহত নজরুল ইসলামের হত্যার দ্রুত বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধোবাউড়া–হালুয়াঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান উমর রুবেলসহ তার নেতাকর্মীরা। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনেই নিহত নজরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

1

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

2

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

3

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

4

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

5

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

6

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

7

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

8

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

9

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

10

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

11

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

12

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

13

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

14

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

15

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

16

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

17

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

18

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

19

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

20