Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয়

 শেখ তাইজুল ইসলাম

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্দ্যমারী ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে (২৮শে জানুয়ারি) বুধবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে
এবং এই অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।


এর আগে গত ২২ জানুয়ারি চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজারে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের ঢল নামে জনসভায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন যে বিগত সময়ে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, যা পরিবর্তনের সময় এখন এসেছে।

জনসভায় মোংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন জনসভায় সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক,চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ কাজল খাঁন, চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ, 
বিএনপি নেতা রুস্তম আলী শেখ ঝংকার ফকির আবু তালেব হাওলাদার যুবদল নেতা মিঠু ফকির সাইফুল শিকদার ছাএনেতা নাছির মুসাল্লি


সঞ্চালনায় এস এম পলাশ আহবায়ক মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকদল। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোংলা ও রামপাল জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ইতিমধ্যে তিনি দুবলার চর ও উপকূলীয় বিভিন্ন এলাকায় জেলে ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

1

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

2

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

3

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

4

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

5

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

6

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

7

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

8

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

9

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

10

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

11

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

12

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

13

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

15

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

16

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

17

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

18

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

19

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

20